নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নাটোর প্রতিনিধি-নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, ওই ব্যক্তি মোটরসাইকেলযোগে নাটোর শহরের দিক থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হয়ে মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে নাটোর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিচয় নিশ্চিতের জন্য নিহতের আঙুলের ছাপ সংগ্রহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুর রহমান।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































